জার্মানীর হামবুর্গে বাংলা নববর্ষ উদযাপন। - দর্পণ বাংলা

শিরোনাম

Monday, April 20, 2026

জার্মানীর হামবুর্গে বাংলা নববর্ষ উদযাপন।

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: প্রবাসী বাংলাদেশীরা ইউরোপের জার্মানীর হামবুর্গ শহরে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে বরণ করে নিল বাংলা নববর্ষ ১৪৩৩। বাংলা বর্ষবরণের আয়োজনে প্রবাসীদের মিলন মেলা পরিণত হয় বৈশাখী মেলায়। এ সময় জার্মানে বসবাসরত বাংলাদেশী প্রবাসীরা তাদের পরিবার-পরিজনদের সঙ্গে নিয়ে এ আনন্দ মেলায় অংগ্রহণ করেন। বাংলা নববর্ষ বরণে বৈশাখী আয়োজন করেন জার্মানে বসবাসরত প্রবাসী বাংলাদেশী শাহনুর আহম্মেদ, দিপা আলম, শিশির গাজী, বুলু আহমেদ উল্লাহ ভাই, বেলায়েত, মাহবুব আলম ও দিপু মাসুদ প্রমুখ।

No comments:

Post a Comment