সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
পবিত্র মাহে রমজানের আত্মশুদ্ধি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধকে আরও দৃঢ় করতে অনুষ্ঠিত হলো সোনারগাঁও রিপোর্টার্স ক্লাব-এর ইফতার মাহফিল।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারী) বিকেলে বাদ আসর ক্লাবের অডিটোরিয়ামে সভাপতি আব্দুস সাত্তার প্রধানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামরুজ্জামান রানা'র সঞ্চালনায় ইফতার মাহফিলে ক্লাবের প্রয়াত সদস্যদের রূহের মাগফিরাত কামনা ও দেশের শান্তি কামনায় দোয়া করা হয়।
সবার স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠিত এই আয়োজন পরিণত হয় এক মিলনমেলায়। ইফতারের পূর্ব মুহূর্তে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন মাওলানা হাবিবুর রহমান।
ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সংবাদ মাধ্যমকর্মী
ইমরান হোসেন, বিল্লাল হোসেন, এস এম মনির হোসেন, কামাল উদ্দিন ভূঁইয়া, মোঃ আকাশ, লতিফুর রহমান দীপু, শাহিন সাকি, আব্দুল মোতালেব প্রধান, আরাফাত হোসেন সিফাত, খায়রুল আলম হিরু, তৌরভ হোসেন, আমজাদ হোসেন প্রমুখ।
Thursday, February 26, 2026
Home
Unlabelled
ধর্মীয় ভাবগাম্ভীর্যে অনুষ্ঠিত হলো সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের ইফতার মাহফিল।
ধর্মীয় ভাবগাম্ভীর্যে অনুষ্ঠিত হলো সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের ইফতার মাহফিল।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment